Posts

Showing posts from December, 2025

৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠানো হলো একাধিকবার, দেখা যায়নি শিশু স্বাধীনকে

Image
  রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ৩০ ফুট গভীর ওই গর্তে বারবার ক্যামেরা পাঠিয়েও শিশুটির কোনো চিহ্ন মেলেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তিনটি ইউনিট রাতভর উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।বুধবার বিকেলে গর্তে ক্যামেরা নামালে ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা সম্ভব হয়নি। রাত ১০টার দিকে আরও এক দফা ক্যামেরা পাঠানো হলেও ফল একই থাকে। রাত সাড়ে ১২টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বাধীন গর্তে পড়ে যায়। এরপর থেকে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গর্তের পাশেই দুটি স্কেভেটর দিয়ে মাটি খনন চলছে। ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিড় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। আমরা শিশুটিকে দেখতে পাইনি। গভীরে ক্যামেরা পাঠিয়েও তাকে দেখা যায়নি। আমরা তাকে অক্ষতভাবে উদ্ধার করতে চাই। স...

নির্বাচনের তফসিল ৮-১৫ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন

Image
  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এই নির্বাচন কমিশনার বলেন, এ সপ্তাহের মধ্যে যেকোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনার আগেই বলেছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। সপ্তাহটি হচ্ছে ৮ থেকে ১৫ ডিসেম্বর। এ সময়ের মধ্যে যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।হবে। 🎁 Your Special Offer is Loading... Please wait a moment. You'll be redirected automatically after the countdown. 10s ...

শিশুর হাতে স্মার্টফোন দিচ্ছেন? জানুন ক্ষতিকর দিকগুলো

Image
  বর্তমান প্রজন্মের শিশুদের হাতেই এখন স্মার্টফোন। যদিও এটি নিরাপত্তা নিশ্চিত করা এবং শিশুদের সঙ্গে সহজ যোগাযোগের জন্য সুবিধা দিতে পারে, তবুও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, খুব অল্প বয়সে ফোন ব্যবহার শুরু করলে শিশুর মানসিক ও শারীরিক স্বাস্থ্যে সমস্যা দেখা দিতে পারে।পেডিয়াট্রিক্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ১২ বছর বয়সের আগে যারা স্মার্টফোন ব্যবহার শুরু করে, তাদের স্থূলতা, বিষণ্ণতা এবং ঘুমের সমস্যা হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। যদিও গবেষকরা সরাসরি ফোনকে দায়ী বলেননি, তবুও সম্পর্কটি স্পষ্ট।মার্কিন যুক্তরাষ্ট্রে ‘কিশোর মস্তিষ্কের বিকাশ’ (ABCD) গবেষণায় ৯ থেকে ১৬ বছর বয়সী ১০,০০০-এরও বেশি শিশু-কিশোরকে দীর্ঘমেয়াদীভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। এতে দেখা গেছে, ১২ বছর বয়সে ফোন ব্যবহার শুরু করা শিশুদের মধ্যে:বিষণ্ণতার হার ৩০% বেশি স্থূলতার ঝুঁকি ৪০% বেশি ঘুমের সমস্যা ৬০% বেশি গবেষকরা বলেছেন, অল্প বয়সে ফোন ব্যবহার মানসিক স্বাস্থ্য, শারীরিক অবস্থার উন্নতি এবং স্বাভাবিক ঘুমের রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে, ১২ বছরের আগে ফোন ব্যবহার শুরু করলে শিশুদের সামাজিক, মানসিক ও শারীরিক বিকাশ...

আসছে টানা ৩ দিনের ছুটি

Image
  চলতি মাসে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। এ বছর চাকরিজীবীদের জন্য বাকি রয়েছে দুটি সাধারণ ছুটি। এর মধ্যে ডিসেম্বরের ১৬ তারিখ (মঙ্গলবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিনের ছুটি নির্ধারিত আছে।বড়দিনের ছুটি বৃহস্পতিবার পড়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হয়ে সরকারি কর্মজীবীরা উপভোগ করতে পারবেন টানা তিন দিনের ছুটি। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গত ৬ অক্টোবর বিকালে এ অনুমোদন দেওয়া হপ্রেস সচিব জানান, আগামী বছরের সরকারি ছুটির তালিকায় মোট ছুটি ২৮ দিন থাকলেও এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন।তিনি আরও জানান, ২০২৬ সালের ছুটিগুলোর মধ্যে নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা উপদেষ্টা পরিষদ সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।য়।

টাকা, স্বর্ণ বা জমির পরিবর্তে আগামী ১০ বছরে যে জিনিস হতে যাচ্ছে সবচেয়ে দামি!

Image
  নগদ অর্থ, সোনা বা জমির মতো চিরায়ত সম্পদের ধারণা বদলে যেতে পারে আগামী দশকে। ভারতের জনপ্রিয় ব্রোকারেজ সংস্থা জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাত এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন। তার মতে, অদূর ভবিষ্যতে সবচেয়ে মূল্যবান সম্পদ বা 'কারেন্সি' হয়ে উঠতে পারে ইলেকট্রন ও শক্তি (বিদ্যুৎ)।নিত্যদিন বাড়তে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডেটা সেন্টারের লাগামহীন চাহিদা বিবেচনা করেই কামাত এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, যা বিশ্বজুড়ে প্রযুক্তি ও অর্থ জগতে আলোড়ন সৃষ্টি করেছে। নিখিল কামাতের এই ভবিষ্যদ্বাণীর মূলে রয়েছে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ ব্যবহারের অবিশ্বাস্য বৃদ্ধিঅতিরিক্ত বিদ্যুতের চাহিদা: ডেটা সেন্টারগুলো আমাদের অনলাইন কার্যক্রম (যেমন গুগল সার্চ, নেটফ্লিক্স স্ট্রিমিং বা ক্লাউড স্টোরেজ) প্রক্রিয়াজাত করে। একটি নতুন ডেটা সেন্টার প্রতি বছর যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে, তা প্রায় ৪ লাখ বৈদ্যুতিক গাড়ির সম্মিলিত বিদ্যুৎ খরচের চেয়েও বেশি।ব্যয়ের প্রধান কারণ বিদ্যুৎ: একটি ডেটা সেন্টারের মোট ব্যয়ের প্রায় ৬৫% খরচ হয় শুধুমাত্র বিদ্যুৎ খাতে—কম্পিউটিং এবং কুলিং (ঠান্ডা রাখার) জন্য।বৈশ্বিক বিদ...

কটনবাডেই লুকিয়ে আছে ৭০% কানের রোগের কারণ!

Image
  চিকিৎসা বিশেষজ্ঞরা সম্প্রতি এমন একটি অভ্যাস নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন, যেটিকে অনেকেই খুব সাধারণ বলে এড়িয়ে যান। সেটি হলো কটন বা ইয়ারবাড দিয়ে কানে ময়লা পরিষ্কার করা। চিকিৎসকদের মতে, এই অভ্যাসের কারণে দিন দিন কানে সংক্রমণ ও শ্রবণ সংক্রান্ত জটিলতা আশঙ্কাজনক হারে বাড়ছে।বিশেষজ্ঞদের উদ্বেগের পেছনে একটি বড় কারণ হলো সাম্প্রতিক সময়ে কান–সংক্রান্ত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া। তারা জানান, বহু মানুষ নিয়মিত কটন বা ইয়ারবাড কানে ঢুকিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করেন। কিন্তু বাস্তবে এই অভ্যাসই কানের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর।চিকিৎসকদের তথ্যমতে, কানের ব্যথা বা সংক্রমণের প্রায় ৭০ শতাংশ ঘটনাই কটনবাড ব্যবহারের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।বিশেষজ্ঞরা ব্যাখ্যা করে বলেন, ইয়ারবাড বা কটন–সোয়াব কানে ঢুকিয়ে ময়লা পরিষ্কার করা যায় না; বরং এটি ময়লাকে আরও ভেতরের দিকে ঠেলে দেয়। ফলে কানে ময়লা জমে আরও বেশি ক্ষতি হয় এবং ব্যথা, সংক্রমণ ও ব্লক হয়ে যাওয়ার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।চিকিৎসকদের মতে, ভুলভাবে কান পরিষ্কার করলে কানের সূক্ষ্ম ও সংবেদনশীল পর্দা (ড্রাম) ক্ষতিগ্রস্ত হতে পা...

বুকে জ্বা'লা'পোড়া কমাতে ওষুধ নয়, এই চারটি প্রাকৃতিক পানীয়েই মিলবে দ্রুত উপশম

Image
  ভারী খাবারের পর বুকজ্বালা, রাতে মুখে টক স্বাদ ওঠা, কিংবা বারবার বদহজম অনেকেই এগুলোকে তেমন গুরুত্বপূর্ণ মনে করেন না। অথচ বিশেষজ্ঞদের মতে, এগুলোই অ্যাসিড বুকজ্বালা বা জিইআরডির সাধারণ লক্ষণ। ওষুধ অবশ্যই কাজ করে, কিন্তু সামান্য কিছু স্বাভাবিক পরিবর্তন, বিশেষ করে পানীয় নির্বাচনে সচেতনতা, অনেক সময় ওষুধের আগেই উপশম এনে দিতে পারে।গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা বলছেন, বুকজ্বালা কমানোর ক্ষেত্রে চারটি সাধারণ ও প্রাকৃতিক পানীয়ই বহু মানুষের জন্য কার্যকর সমাধান হতে পারে। অ্যালোভেরা বা পেপের রস পাচনতন্ত্রকে শান্ত করতে বিশেষ সহায়ক। বিকল্প চিকিৎসায় অ্যালোভেরার ব্যবহার বহুদিনের। পাকা পেঁপে বা তার রস পাকস্থলীর অম্লতা কমাতে সাহায্য করে। ২০২৩ সালের এক গবেষণায় বলা হয়, অ্যালোভেরা কিংবা পেঁপের রস খাদ্যনালির আবরণকে শান্ত রাখতে এবং অ্যাসিডের প্রভাব কমাতে কার্যকর ভূমিকা রাখে।বিশেষজ্ঞরা খাবারের পর প্রায় ১০০ মিলিলিটার চিনি ছাড়া অ্যালোভেরা জুস পান করার পরামর্শ দেন। অতিরিক্ত মিষ্টিযুক্ত পানীয় এড়িয়ে চলা প্রয়োজন, কারণ এগুলো বুকজ্বালা বাড়াতে পারে।আদা চা বুকজ্বালা কমানোর আরেকটি পরীক্ষিত উপায়। আদার প্রদাহনাশক গুণ বমি...

আগামী ১০ বছরে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে যা: টাকা, স্বর্ন বা জমি নয়

Image
  বর্তমান সময়ে সবচেয়ে মূল্যবান জিনিস কী? অনেকেই টাকা, সোনা-রূপা বা জমিকে মূল্যবান বললেও, ভারতের ফিনটেক সংস্থা জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাত বলছেন ভিন্ন কিছু। তাঁর মতে, আগামী দশকে নগদ অর্থ, সোনা, জমি কিংবা দামি গয়নার পরিবর্তে সবচেয়ে মূল্যবান হয়ে উঠতে পারে ইলেকট্রন ও শক্তি (বিদ্যুৎ)। অর্থাৎ, বিদ্যুৎই হতে পারে ভবিষ্যতের নতুন 'কারেন্সি'।নিখিল কামাতের এই ভবিষ্যদ্বাণীর পেছনে রয়েছে বাস্তবসম্মত গবেষণা। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডেটা সেন্টারের চাহিদা দ্রুত বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে বিদ্যুতের খরচ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই খরচ এমন পর্যায়ে পৌঁছেছে যে ভবিষ্যতের সম্পদ হিসেবে বিদ্যুৎকে বিবেচনা করাই যৌক্তিক। একটি ডেটা সেন্টার আমাদের দৈনন্দিন অনলাইন কার্যকলাপ—যেমন নেটফ্লিক্স দেখা, গুগল সার্চ, ক্লাউডে ফাইল রাখা—ইত্যাদি প্রক্রিয়াজাত করে। একটি নতুন ডেটা সেন্টার প্রতি বছর ৪ লাখ বৈদ্যুতিক গাড়ির সম্মিলিত বিদ্যুৎ খরচের চেয়েও বেশি বিদ্যুৎ ব্যবহার করেবর্তমানে যেকোনো ডেটা সেন্টারের মোট ব্যয়ের প্রায় ৬৫% চলে যায় শুধুমাত্র বিদ্যুৎ খাতে—কম্পিউটিং ও কুলিংয়ের জন্যবিশ্বজুড়ে সার্ভারের সংখ্যা...

দাঁত কেন নড়ে

Image
  দাঁত নড়া বা পড়ে যাওয়া আমাদের দেশের রোগীদের মধ্যে অত্যন্ত সাধারণ এক সমস্যা। প্রতিটি ব্যক্তির জীবদ্দশায় মুখে দুই ধরনের দাঁত থাকে—দুধদাঁত : এটি স্বাভাবিকভাবে ছয় মাস থেকে ১৩ বছর বয়স পর্যন্ত মুখে থাকে, সর্বোচ্চ ২০টি। স্থায়ী দাঁত : দুধদাঁত পড়ে যাওয়ার পর মুখে স্থায়ী দাঁত জন্মায়, সর্বোচ্চ সংখ্যা ৩০-৩২। ছয় বছর বয়স থেকে বাকি জীবন পর্যন্ত থাকেউভয় প্রকার দাঁতেরই যত্ন নেওয়া জরুরি। খাদ্য গ্রহণের পাশাপাশি এটি চেহারার সৌন্দর্যও বৃদ্ধি করে। কথা বলা ও চোয়াল গঠনেও এরা ভূমিকা রাখে। অকালে দাঁত নড়ে বা পড়ে যাওয়া কখনোই কাম্য নয়।দাঁত নড়ে যাওয়ার প্রধান কারণ পরিচর্যার অভাব। অনেকের হয়তো ৮০ বছর বয়সেও দাঁত থাকে মজবুত, আবার অল্প বয়সেই দাঁত হারান কেউ কেউ। শিশুদের দুধদাঁত নির্দিষ্ট সময় পর নড়ে গিয়ে পড়ে যায়, কিন্তু স্থায়ী দাঁত নড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। নানা কারণে দাঁত নড়ে যেতে পারে, যেমন—সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ না করলে অথবা দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে দাঁতের ধারককলায় প্রদাহের সৃষ্টি হয়। এতে দাঁত নড়ে যায়। ♦ কোনো কারণে মুখে আঘাত পেলে দাঁত নড়ে যেতে পারে। ♦ জোরে শক্ত কোনো কিছুতে কামড় দিলেও দাঁত নড়ে যেতে অনেক...

প্রিয়জনের মন জয় করার ৫ কৌশল

Image
  প্রিয় মানুষটিকে খুশী রাখার জন্য মানুষ কত কিছুই না করে। কারণ প্রিয়জনকে হাসিখুশি এবং প্রশস্তিতে রাখতে পারলে জীবন হয়ে ওঠে আনন্দের। কারো প্রিয় পাত্র হয়ে উঠতে হলে আপনাকে অবশ্যই হতে হবে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, একই সঙ্গে হৃদয়বান। এমনি এমনিই তো আর আপনার সঙ্গী আপনাকে ভালোবাসবে না। তাকে ভালোবাসার অদৃশ্য সুতায় বন্দি করে রাখতে হবে। চলুন জেনেনি সঙ্গীকে সারাজীবন প্রেমের জালে বন্দি রাখার কিছু কৌশল।সঙ্গীর খেয়াল রাখুনসঙ্গীর মন জিতে নিতে চাইলে সঙ্গীর সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখা উচিত। সঙ্গী যত্ন নিতে সে কী খাবে, কখন ঘুমাবে, খিদে পেয়েছে কিনা, ক্লান্ত কিনা, কী প্রয়োজন ইত্যাদি সব বিষয়ের নজর রাখাটা জরুরি। প্রতিদিনের একটু একটু আদর যত্নই ভালোবাসা বাড়িয়ে দেয় অনেক খানি। তাই জীবন সঙ্গীর মন জিতে নিতে চাইলে প্রতিদিন সঙ্গীর সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখুন।উপহার দিন উপহার কে না ভালবাসে। পৃথিবীর সব মানুষই জীবন সঙ্গীর কাছ থেকে উপহার আশা করে। সঙ্গীকে মাঝে মাঝে উপহার দিন। বিশেষ দিনে তো বটেও, সাধারণ দিলগুলোতেও মাঝে মধ্যে কিছু একটা কিনে আনুন তার জন্য। উপহার দামি হওয়া জরুরি নয়, তবে তার মাঝে থাকতে হবে ভালো...

পরকালে ভাই-বোনের দেখা হবে না— এ কথা কি সঠিক?

Image
  সব ধর্মের মানুষই বিশ্বাস করেন যে— ‘মৃত্যু’ সুনিশ্চিত। কিন্তু সমাজে একটি কথা প্রচলিত আছে যে, মৃত্যুর পর আর ভাই-বোনের দেখা হবে না। অনেকে এ কথাটিকে দৃঢ়ভাবে বিশ্বাসও করে থাকেন। এ কথা কি সঠিক? কুরআন-হাদিসে এ ব্যাপারে কোনো দিকনির্দেশনা আছে কি?কুরআনের দৃষ্টিতে এ কথাটি ভুল, ইসলামে এর কোনো ভিত্তি নেই। বরং কুরআনুল কারিমের বর্ণনা থেকে এ কথা সুস্পষ্ট যে, পরকালে ভাই-বোনের সাক্ষাৎ হবে। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ভাই-বোনের পৃথক হওয়ার কথা তুলে ধরে এর প্রমাণ দিয়েছেন এভাবে—فَاِذَا جَآءَتِ الصَّآخَّۃُ یَوۡمَ یَفِرُّ الۡمَرۡءُ مِنۡ اَخِیۡهِঅতঃপর যখন বিকট আওয়াজ আসবে, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে।’ (সুরা আবাসা: আয়াত ৩৩-৩৪)এই আয়াতই প্রমাণ করে মৃত্যুর পর ভাই-বোনের দেখা হবে। কাজেই যারা বলেন- মৃত্যুর পর ভাই-বোনের দেখা হবে না, তাদের কথাটি সম্পূর্ণ ভুল। কেননা এমন কথা কুরআন-সুন্নাহর কোথাও নেই। এটা একান্ত কারো মনগড়া বাক্য।এ ব্যাপারে কুরআন-হাদিসের একাধিক দৃষ্টান্ত আছে; তাহলো— ১. یُّبَصَّرُوۡنَهُمۡ ؕ یَوَدُّ الۡمُجۡرِمُ لَوۡ یَفۡتَدِیۡ مِنۡ عَذَابِ یَوۡمِئِذٍۭ بِبَنِیۡ‘(যদিও) তাদেরকে এ...

বদলি-শোকজের পর চাকরিও হারাতে পারেন অনেক শিক্ষক

Image
  শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে নিজেদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নামেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এমনকি স্কুল তালা দেওয়ার মতো ঘটনা ঘটেছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে। মন্ত্রণালয় সতর্ক করার পরও আন্দোলন চালিয়ে যান শিক্ষকরা। এসব শিক্ষকদের প্রাথমিক শাস্তি হিসেবে ইতিমধ্যে শোকজ করা হয়েছেআন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন শিক্ষককে ভিন্ন জেলায় বদলি করা হয়েছে। তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্দোলনের নেপথ্যে কারা ছিলেন বা কারা উসকানি দিয়েছেন বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।  গত বুধবার এক বিজ্ঞপ্তিতে শিক্ষকদের কাজে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কাজে ফিরে না গেলে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবেমন্ত্রণালয়ের নির্দেশনা জারির রাতে পাল্টা কর্মসূচি ঘোষণা করেন প্রাথমিকের সহকারী শিক্ষকদের একটি অংশ। ওই দিন রাতে এক যৌথ ভার্চুয়াল মিটিং শেষে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ...

২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ

Image
  তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে নোয়াখালীর ২৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এই পরিস্থিতিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এসব প্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ নোটিশ দিয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে উল্লেখ করা হয়, ২ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলছে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা নেননি। বরং কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে বাধা সৃষ্টি করেছেন এবং বিদ্যালয়ে তালা লাগানো হয়েছে, যা দায়িত্বহীন আচরণ। নোটিশে আরও বলা হয়, সরকারি কর্মচারী হিসেবে এমন আচরণ সরকারি কর্মচারী আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্...

আ'ত'ঙ্কে সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভ'য় পাচ্ছে মানুষ

Image
 অস্ত্র ঠেকিয়ে কক্সবাজারের টেকনাফে পাহাড়-সংলগ্ন এলাকায় গ্রামের একটি চায়ের দোকান থেকে গত ৩০ নভেম্বর পাঁচ কিশোরকে অপহরণ করেছে সশস্ত্র ডাকাতরা। এ ঘটনার পর আতঙ্কে সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে মানুষ অপহৃতদের একজনের বাবা অছিউর রহমান বলেন, গত রোববার সন্ধ্যায় স্থানীয় একটি মুদি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল আমার ১৭ বছরের ছেলে মামুন। এমন সময় আকস্মিকভাবে দোকানটি ঘিরে ফেলে অস্ত্রধারী একদল ডাকাত। দোকানটা থেকে কাছেই পাহাড়ি জঙ্গল। মাগরিবের আজানের পরপরই ওই জঙ্গল থেকে আট থেকে দশজন লোক বের হয়ে এসে দোকান ঘিরে ফেলে। তাদের সবার হাতে অস্ত্র, মুখ ছিল কাপড় দিয়ে বাঁধা। দোকানে ঢুকেই টাকা-পয়সা ও মালামাল লুট করে অস্ত্রধারীরা। এরপর যাওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত পাঁচ কিশোরের সবাইকে অস্ত্রের মুখে অপহরণ করে জঙ্গলে ফিরে যায় ডাকাত দলটি। তিনি আরও বলেন, আমার ছেলে মামুনকেও ওরা ধরে নিয়ে গেছে। ছেলের চিন্তায় আমার স্ত্রী নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছে। দিন-রাত শুধু কান্না করতেছে। অপহরণের শিকার অন্য কিশোরের পরিবারেও একই অবস্থা এদিকে, পাঁচ কিশোরদের মধ্যে একজন পরবর্তীতে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসতে সক্ষম...

আগামীকাল টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Image
  শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা আম্বরখানা উপকেন্দ্রের ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর, সেনপাড়া ও শিবগঞ্জ ফিডারের আওতাধীন ট্রান্সফরমারের জরুরি মেরামত ও গাছের ডালাপালা কাটার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর প্রকৌশলী মোহাম্মদ আরাফাত ও বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী আবদুর রাজ্জাজরুরি সংরক্ষণ, মেরামত ও গাছের ডালপালা কাটার জন্য সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানানো হয়।জাতীয়  আগামীকাল টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় অনলাইন ডেস্ক প্রকাশিত: ১৪:২৮, ৫ ডিসেম্বর ২০২৫; আপডেট: ১৪:২৯, ৫ ডিসেম্বর ২০২৫ FacebookTwitterEmailWhatsAppLinkedInMessengerShare আগামীকাল টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Now Playing x video of: গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যাPlay Video গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা Watch on Video ch...

টানা ৫ দিনের ছুটি সরকারি চাকরিজীবীদের জন্য

Image
  ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে এবং বছরের শেষের দিকে সরকারি ছুটির খবরও আসছে। বছরের শেষ মাসে শিশুদের স্কুলের পরীক্ষা শেষ হওয়ায়, এই সময় অনেকেই দূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দুটি ছুটি ঘোষণা করা হয়েছে। উভয়ই সাধারণ ছুটি।এর মধ্যে একটি হলো বিজয় দিবস, যা মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এবং অপরটি হলো যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন, যা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)।যদি কেউ এই ছুটির সঙ্গে অতিরিক্ত দুই দিন ছুটি নেন, তাহলে টানা পাঁচ দিনের বিশ্রামের সুযোগ তৈরি হবে। উদাহরণস্বরূপ, বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পড়েছে। এর সঙ্গে বুধ (১৭ ডিসেম্বর) ও বৃহস্পতি (১৮ ডিসেম্বর) দুই দিন ছুটি নিলে পাঁচ দিনের টানা বিশ্রাম উপভোগ করা যাবে।অন্যদিকে, বড়দিন বা যিশুখ্রিস্টের জন্মদিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থাকায় আগের দিন বা পরের দিন দুই দিন ছুটি নিলে আবারও পাঁচ দিনের টানা ছুটি সম্ভব। যেমন, আগের দিন মঙ্গল (২৩ ডিসেম্বর) ও বুধ (২৪ ডিসেম্বর) অথবা পরে রবিবার (২৮ ডিসেম্বর) ও সোমবার (২৯ ডিসেম্বর) ছুটি নিলে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ ছুটি কাটাতে পারবেন।চলতি বছরে সর...

যে দান বাড়তে বাড়তে পাহাড়সম হয়ে যায়

Image
  দান করা মুসলিম জীবনের সবচেয়ে পুণ্যময় কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ। ব্যক্তির দান যতই ক্ষুদ্র হোক, যদি তা হয় হালাল রোজগার থেকে এবং নিঃস্বার্থ মনে, তাহলে মহান আল্লাহ তাতে বিরাট বরকত দান করেন। সেই দান কোনো এক সময় ব্যক্তির জন্য অনেক বড় হয়ে ফিরে আসে। এই সত্যটিই নিচের হাদিসে অত্যন্ত হৃদয়স্পর্শী ভঙ্গিতে বর্ণিত হয়েছে-عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ وَلاَ يَقْبَلُ اللهُ إِلاَّ الطَّيِّبَ وَإِنَّ اللهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِআবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে ব্যক্তি হালাল কামাই থেকে একটি খেজুর পরিমাণ সাদাকা করবে, (আল্লাহ তা কবুল করবেন) এবং আল্লাহ কেবল পবিত্র মাল কবুল করেন আর আল্লাহ তাঁর ডান হাত দিয়ে তা কবুল করেন।এরপর আল্লাহ দাতার কল্যাণার্থে তা প্রতিপালন করেন যেমন তোমাদের কেউ অশ্বশাবক প্রতিপালন করে থাকে, অবশেষে সেই সাদাকা পাহাড় বরাবর হ...

বড় ভূ'মিক'ম্পের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

Image
  দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ২১ নভেম্বর সকালে। রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ওই কম্পনের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকা থেকে মাত্র ২৫–৪০ কিলোমিটার দূরে। রাজধানীর বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন এবং ভবনসমূহ কেঁপে ওঠায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরপর দুই সপ্তাহে অন্তত পাঁচটি আফটার শক অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালেও দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিলো নরসিংদীর শিবপুরে। এ অবস্থায় এদিন সকালে আবহাওয়াবিদ মো. রুবায়েত কবির গণমাধ্যমকে জানান, আজকের ভূমিকম্পটি ছিলো সহনীয় মাত্রার। সামনে এমন আরও ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ মো. রুবায়েত কবির বলেন, ভবিষ্যতে যেকোনো দুর্ঘটনা এড়ানোর জন্য সকলকে সচেতন হতে হবে। এর কোনো বিকল্প নেই। সোমবার (১ ডিসেম্বর) ঢাকা, সিলেট, কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিনগত রাত ১২টা ৫৫ মিনিটে অনেকেই ভূমিকম্প অনুভব করেন ২৭ নভেম্বর রাজধানী ঢাকায় ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে। ওই দিনই ভোরের ...

রাজধানীর কাছে ধারাবাহিক কম্পন, যে সতর্কবার্তা দিলেন বিশেষজ্ঞরা

Image
  দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ২১ নভেম্বর সকালে। রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ওই কম্পনের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকা থেকে মাত্র ২৫–৪০ কিলোমিটার দূরে। রাজধানীর বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন এবং ভবনসমূহ কেঁপে ওঠায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরপর দুই সপ্তাহে ঢাকায় অন্তত সাত দফা কম্পন অনুভূত হয়েছে, যার মধ্যে ছয়টির উৎস নরসিংদী অঞ্চল। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, একই স্থানে ধারাবাহিক কম্পনগুলো বড় ভূমিকম্পের পরবর্তী প্রতিক্রিয়া বা আফটারশক হিসেবে দেখা যাচ্ছে। বড় কম্পনের পর ছোট মাত্রার যে ধারাবাহিক কম্পনগুলো হয়েছে, সেগুলোকে গবেষণা অনুযায়ী আফটারশক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া ৫.৭ মাত্রার কম্পনের পর ২২ নভেম্বর সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার মৃদু কম্পন রেকর্ড হয়। সেদিন সন্ধ্যায় আরও দুটি কম্পন অনুভূত হয়, যার একটি ছিল ৪.৩ মাত্রা এবং আরেকটি নরসিংদী অঞ্চলেই ঘটেছিল। ২১ ও ২২ নভেম্বর প্রায় ৩১ ঘণ্টার মধ্যে চার দফা কম্পন রেকর্ড করা হয়। এরপর ২৭ নভেম্বর বিকেল ৪টা ১৫ ম...

দেনমোহর নির্ধারণের সঠিক পদ্ধতি

Image
  দেনমোহর (মোহরানা) হলো বিবাহের একটি মৌলিক ও অবিচ্ছেদ্য অংশ। কোরআন ও সুন্নাহ–উভয় মাধ্যমেই এর বাধ্যতামূলকতা স্পষ্টভাবে উল্লেখ আছে। এটি স্ত্রীকে সম্মান দেওয়ার প্রতীক, আর্থিক নিরাপত্তার একটি অধিকার এবং স্বামীর দায়িত্ববোধের বাস্তব প্রতিফলন। ইসলামে দেনমোহর কোনো চাপ নয়; বরং পরস্পরের সম্মান, সম্মতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি ব্যবস্থা।এই নিবন্ধে আমরা দেব—দেনমোহরের গুরুত্ব, নির্ধারণের নীতি, বাস্তব পদ্ধতি এবং ইসলামি আইনগত ব্যাখ্যা।দেনমোহর কী এবং কেন দেনমোহর হলো স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য নির্ধারিত একটি আর্থিক অধিকার, যা বিবাহের মাধ্যমে স্ত্রী অবিলম্বে পাওয়ার যোগ্য হন। কোরআনে বলা হয়েছে, “তোমরা নারীদের তাদের মোহর স্বেচ্ছায় (সৎভাবে) প্রদান করো।” (সুরা নিসা, আয়াত: নবীজি (স.) বলেছেন, “যে নারীকে বিবাহ করবে, তার মোহরানা প্রদান করা তার ওপর কর্তব্য।” (সুনান ইবন মাজাহ, হাদিস: ১৮৮০) এটি স্পষ্ট যে দেনমোহর কোনো উপহার নয়; বরং একটি অধিকাদেনমোহর নির্ধারণ কীভাবে করা উচিত ইসলামে দেনমোহর নির্ধারণের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। নির্ধারণের ক্ষেত্রে অনুসরণযোগ্য কিছু নীতি আছেক. সামর্থ্য অনুযায়ী নির্ধারণ: স্...

নামাজে মনোযোগ আনতে কি চোখ বন্ধ রাখা যায়

Image
  নামাজে আল্লাহর সামনে বিনম্রভাবে দাঁড়ানো এবং সর্বোচ্চ একাগ্রতার সঙ্গে ইবাদত করা জরুরি। এর জন্য অনেক মুসল্লি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন। কেউ কেউ চোখ বন্ধ রেখে মনোযোগ আনতে চান। নামাজে চোখ খোলা রাখা হবে, নাকি বন্ধ করা হবে—এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে এবং এটি নির্ভর করে মূলত মুসল্লির অবস্থার ওপর।এই বিষয়ে কায়রোর জয়নাবি মসজিদের শায়খ ইবরাহিম জালহুম যে সারসংক্ষেপ করেছেন, তা থেকে ইসলামি ফিকহের নির্দেশনা তুলে ধরা হলনামাজে একাগ্রতা রক্ষা করা একজন মুমিন নামাজে দণ্ডায়মান হওয়ার সময় আল্লাহর সামনে বিনয়ী ও একাগ্রচিত্ত হবেন, এটাই হল নামাজের মূল দাবি। ইবাদতের ক্ষেত্রে এটিই প্রথম ও প্রধান লক্ষ্য। শায়খ ইবরাহিম জালহুম এই মূলনীতির ওপর জোর দিয়ে বলেন, “হে মুসলিম, জেনে রাখো যে, নামাজে তোমার রবের সামনে দণ্ডায়মান অবস্থায় তোমার অবশ্যই খুশু বা বিনয়ী থাকতে হবে।” (আহকামুস সালাত, পৃষ্ঠা ৫, মাকতাবাতুল ফিকহি, কায়রো, ২০১নামাজে চোখ বন্ধ করা বা খোলা রাখা—এই দুটির মধ্যে যে কাজটি খুশু বা একাগ্রতা বৃদ্ধিতে সহায়তা করবে, সেই কাজটিই উত্তম।নামাজে চোখ খোলা রাখা উত্তম ফিকহশাস্ত্রের মূলনীতি অনুসারে, না...