Posts

Showing posts from November, 2025

সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির, না মানলে ব্যবস্থা

Image
  সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক, নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই নির্দেশ পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মাউশি। অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখা থেকে সোমবার (১ ডিসেম্বর) সকালে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হমাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী পরীক্ষা চলবে। এ ছাড়া, আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী সব সরকারিবেসরকারি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষাপ্রতিষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা নির্ধারিত সময়ে ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে মাউশি। সতর্ক করে বলা হয়, এসব পরীক্ষা গ্রহণে কোনো শিক্ষক বা কর্মকর্তার কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত ...

শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর

Image
  তিন দফা দাবিতে লাগাতর কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। তবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে পরীক্ষা গ্রহণে কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসানের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি সব বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামীকাল ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এতে আরও বলা হয়েছে, তৃতীয় সাময়িক পরীক্ষা গ্রহণে শিক্ষক বা কর্মকর্তার কোনো প্রকার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 🎁 Your Special Offer is ...

আইটি স্কলারশিপ, ২ লাখ টাকার প্রশিক্ষণ বিনা মূল্যে, কোর্স শেষে চাকরির সুযোগ

Image
  নন-আইটি ব্যাকগ্রাউন্ডেরে স্নাতক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্‌ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। এটি ৭১তম রাউন্ড। আইটি স্কলারশিপ প্রোগ্রাম তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতের চাকরির বাজার অনুযায়ী কোর্সগুলোর ডিজাইন করা। এসব প্রোগ্রামের আওতায় কোর্স শেষ করা শিক্ষার্থীদের ৯২ শতাংশ দেশে ও বিদেশে সফলভাবে কর্মরত। এই প্রোগ্রাম এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে। তাঁরা দেশ ও বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত।স্কলারশিপের সুবিধা— • প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স। • এটি সম্পূর্ণ বিনা মূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম। • এটি দেশসেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম। • সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রিতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মস...

টিউলিপ, হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার রায় আজ

Image
  পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে।ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম আজ এ মামলার রায় ঘোষণা করবেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করেছিল গত ১৩ জানুয়ারি। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। তিনজনই পূর্বাচলে ১০ কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন।তবে এই মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। যে কারণে এ মামলায় আজমিনা ও রাদওয়ানকে আসামি করেনি দুদক। দুজনকে অন্য দুটি মামলায় আসামি করেছে সংস্থাটি।হাসিনা, রেহানা ও টিউলিপ ছাড়া এই মামলার অন্য ১৪ আসামি হলেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ...

মাথার পাশে ফোন রেখে ঘুমান? জানুন এই অভ্যাস কতটা বিপজ্জনক

Image
  আজকের প্রতিবেদনে জানুন, ঘুমের সময় মাথার পাশে ফোন রাখলে ঠিক কী কী বিপদ লুকিয়ে থাকে এবং তা এড়াতে কী করবেন।ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রাখা—এ যেন আধুনিক জীবনের ‘অভ্যাসগত’ অংশ। অ্যালার্ম দেওয়া, রাতের শেষবার সোশ্যাল মিডিয়া স্ক্রল করা কিংবা জরুরি কলের আশায় ফোনকে হাতের নাগালেই রেখে ঘুমান বহু মানুষই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই নিরীহ অভ্যাসই নিঃশব্দে শরীর ও মস্তিষ্কের ভয়ানক ক্ষতি ডেকে আনতে পারে। দীর্ঘমেয়াদে তা পরিণত হতে পারে অনিদ্রা থেকে মারণ ক্যানসার পর্যন্ত।) ঘুমের ব্যাঘাত ও অনিদ্রা—ব্লু লাইটের ভয়ংকর প্রভাবস্মার্টফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলো (Blue Light) সরাসরি প্রভাব ফেলে আমাদের পিনিয়াল গ্রন্থির ওপর, যা ঘুম নিয়ন্ত্রণকারী মেলাটোনিন হরমোন উৎপাদন করে। ফোন মাথার কাছে রাখলে—মাথার কাছে রাখলে— ঘুম আসতে দেরি হয় গভীর ঘুম নষ্ট হয় বারবার ঘুম ভেঙে যায় দীর্ঘমেয়াদে দেখা দিতে পারে ইনসমনিয়া ফলে শরীর-মন দু’টিই ক্লান্ত থাকে, পরের দিন কাজের ব্যাs২) উদ্বেগ, টেনশন ও মানসিক অবসাদ বাড়ায় ফোন পাশে থাকলে অবচেতন মনেও নোটিফিকেশন আসার “অপেক্ষা” কাজ করে। এতে মস্তিষ্ক সম্পূর্ণ বিশ্রামে যেতে পারে না। বাড়ে অ্যা...

সাবান দিয়ে মুখ ধুলে ত্বকে কি হয়?

Image
  মুখ ধোয়া বা পরিষ্কার করা ত্বকের যত্নের রুটিনের একটি অপরিহার্য অংশ। তাই কমবেশি সবাই ত্বক পরিষ্কার করতে বেছে নেন সাবানকে। কিন্তু আপনি কি জানেন, সাবান দিয়ে মুখ পরিষ্কার করা নিরাপদ নয়?রূপ ও ত্বক বিশেষজ্ঞরা বলছেন, ত্বক ময়লা, জীবাণু কিংবা ব্যাকটেরিয়া মুক্ত রাখা উচিত। তবে এরজন্য ত্বক পরিষ্কার রাখতে সাবান দিয়ে মুখ ধোয়ার অভ্যাস সঠিক ও নিরাপদ নয়। কারণ এতে পরিষ্কার হলেও ত্বকের বারোটা বাজে। ভারতীয় সংবাদমাধ্যম-র প্রতিবেদন অনুযায়ী, আসুন মুখে সাবান ব্যবহারের কিছু অপকারিতা একে একে জেনে নিনিয়মিত সাবান দিয়ে মুখ ধোয়া ঠিক নয়। এতে মুখের ত্বকের ক্ষতি হতে পারে। কারণ শরীরের কোষের তুলনায় মুখের কোষ বেশি নরম ও সংবেদনশীল হয়।সাবান ব্যবহারে ত্বকের পিএইচ (pH) ভারসাম্য নষ্ট হতে পারে। সাবানে অধিক পরিমাণে রাসায়নিক দ্রব্যাদি রয়েছে, যা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কেড়ে নেয়। ফলে ত্বক হয়ে ওঠতে পারে শুষ্ক, রুক্ষ্ম এবং নিস্তেজ। ৩। শুধু মুখ নয়, ত্বকেরও মারাত্মক ক্ষতি হয় সাবান ব্যবহারের কারণে। সাবানের ক্ষারে ত্বক বেশি রুক্ষ্ম হয়ে ওঠে। এর ফলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যেমন ফ্ল্যাকিনেস, ত্বকে র‌্যাশ, জ্বালাপোড়...

টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে নতুন ৩ পণ্য

Image
  ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যতালিকায় সাশ্রয়ী মূল্যে নতুন তিনটি পণ্য যুক্ত হচ্ছে। এগুলো হলো— গায়ে মাখার সুগন্ধি সাবান, ডিটারজেন্ট পাউডার এবং কাপড় কাচার সাবান। তবে এই পণ্যগুলো প্রথমে পরীক্ষামূলকভাবে বিক্রি করবে টিসিবি।রোববার (৩০ নভেম্বর) টিসিবির উপপরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. শাহাদত হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। টিসিবি বলছে, নতুন এই পণ্যগুলো নভেম্বর মাস থেকে বিক্রয় কার্যক্রমে সংযুক্ত করা হয়েছে। তবে তা সীমিত পরিসরে। প্রথম অবস্থায় পাঁচটি জেলা ও পাঁচটি সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় এসব ভর্তুকি মূল্যে বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছেশাহাদত হোসেন বলেন, পরীক্ষামূলক বিক্রয় কার্যক্রম থেকে সাধারণ মানুষের আগ্রহ পাওয়া গেলে পরবর্তীতে এর আওতা বাড়ানো হবে। প্রথম অবস্থায় পাঁচটি সিটি কর্পোরেশন এবং পাঁচটি জেলায় এসব পণ্য বিক্রি করা হবে।জানা গেছে, টিসিবি বর্তমানে সারাদেশে গ্রাহক প্রতি দুই লিটার ভোজ্য তেল, এক কেজি চিনি এবং দুই কেজি করে মশুর ডাল বিক্রি করছে। এসব পণ্যের সঙ্গে দুই ধরনের সাবান ও ডিটারজেন্ট যুক্ত করা হলো। এর আগে অবশ্য টিসিবি এসবের সঙ্গে চা পাতা ও লব...

নির্বাচন হচ্ছে না, এবার ভেতরের খবর ফাঁস : জিল্লুর রহমান

Image
  জনপ্রিয় টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, “ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না। আমি আবারও আমার কথার পুনরাবৃত্তি করছি। আমি বরাবরই বলে আসছি—যদি কোনো নির্বাচন হয়ও, সেটা একটি ‘ফার্সিকাল ইলেকশন’ হবে। সেটা হয়তো ২০১৪, ২০১৮ বা ২০২৪-এর মতো কিংবা আরো পেছনে গেলে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি বা ১৯৮৬, ১৯৮৮ সালের মতো একটি নির্বাচন হবে এবং আদতে আমি এখন আর কোনো নির্বাচন দেখি না।অনেকেই অবাক হতে পারেন—কেন আসলে দেখি না? যারা অবাক হন, আমি তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুড়তে চাই—কেন আপনি নির্বাচন দেখেন? কোন বিবেচনায় দেখেন? নির্বাচনের কী প্রস্তুতি আছে? সরকারের কোন সদিচ্ছা আপনি দেখতে পান? রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকেন্দ্রিক কী ধরনের তৎপরতা লক্ষ করেন?” শনিবার (২৯ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে জিল্লুর রহমান এসব কথা বলেনজিল্লুর রহমান বলেন, ‘আমি বরাবরই বলে আসছি যে নির্বাচনটি অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। কারণ গত ১৪ মাসে দেশের অর্থনীতি, রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরাপত্তা যেভাবে সংকটের মুখে পড়েছে—এই নির্বাচন অনেক আগেই হয়ে যেতে পারত এবং আমি এটাও বলেছি যে ড...

পে'ট্রল দিয়ে কনটেন্ট বানাতে গিয়ে দ'গ্ধ কনটেন্ট ক্রিয়েটর

Image
  সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস, বাস্তব ও অবাস্তব কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। দুই দিন আগে আগুন নিয়ে কনটেন্ট তৈরি করার সময় তিনি গুরুতরভাবে দগ্ধ হন এবং বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আল-আমিন আগুন পোহাতে পোহাতে গোসলের কনটেন্ট রেকর্ড করছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি একটি চৌবাচ্চার পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে গোসলের দৃশ্য ধারণ করার চেষ্টা করেন। নির্ধারিত পরিমাণের বেশি পেট্রল ব্যবহারের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার শরীরের প্রায় ৩৫–৪০ শতাংশ দগ্ধ হয়। প্রাথমিকভাবে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। কনটেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানিয়েছেন, চিকিৎসকরা...

নারীদের মন জিততে পুরুষদের থাকা উচিত এই গুণগুলো

Image
  নারী-পুরুষের মধ্যে আকর্ষণ একটি স্বাভাবিক বিষয়। তবে দেখা যায়, কিছু পুরুষ অনেক চেষ্টা করেও নারীদের মনোযোগ পান না, আবার কেউ কেউ খুব সহজেই নারীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে কিছু বিশেষ গুণ, যা অবচেতনভাবে নারীদের মন টানে।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিচের পাঁচটি গুণ থাকলে পুরুষ সহজেই নারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পান— ১. উন্নত পোশাক-পরিচ্ছদ ও ড্রেসিং সেন্স প্রচলিত কথা ‘আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী’। সুশৃঙ্খল পোশাক, পরিচ্ছন্নতা এবং স্টাইল সেন্স নারীদের চোখে প্রথমে ভালো ইমপ্রেশন তৈরি ক২. সুন্দরভাবে কথা বলার ক্ষমতা  ভদ্র, আত্মবিশ্বাসী এবং পরিষ্কারভাবে কথা বলার ক্ষমতা থাকা পুরুষরা সহজেই অন্যের মনোযোগ আকর্ষণ করতে পারে৩. নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দায়িত্ব নেওয়া, সঠিক সিদ্ধান্ত দেওয়া এবং পরিস্থিতি সামলানোর ক্ষমতা একজন পুরুষকে নারীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে। নেতৃত্বগুণসম্পন্ন পুরুষদের প্রতি নারীরা সাধারণত বেশি নিরাপদ ও স্বস্তিবোধ করেন। ৪. সম্মান দিতে জানা যারা নারীদের যথাযথ সম্মান দিতে জানেন, তাদের প্রতি বিশ্বাস ও আকর্ষণ দ্রুত তৈরি হয়। অন্যকে ছোট বা ...

শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর

Image
  তিন দফা দাবিতে লাগাতর কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। তবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে পরীক্ষা গ্রহণে কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।রোববার (৩০ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসানের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি সব বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়েছে, আগামীকাল ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।এতে আরও বলা হয়েছে, তৃতীয় সাময়িক পরীক্ষা গ্রহণে শিক্ষক বা কর্মকর্তার কোনো প্রকার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 🎁 Your Special Offer is Lo...

স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারির তারিখ ঘোষণা

Image
  দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানিয়েছেন। Advertiseতিনি জানান, গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। ৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত এ আবেদন করা যাবে। এরপর ১১ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে। লটারিতে নির্বাচিতরাই ভর্তির সুযোগ পাবে। মাউশির তথ্যমতে, ২০২৬ শিক্ষাবর্ষে চার হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি এবং বেসরকারি স্কুলের সংখ্যা ৩ হাজার ৩৬০টি। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠাসরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট শূন্য আসন ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। এর মধ্যে সরকারি স্কুলে শূন্য আসন এক লাখ ২১ হাজার ৩০টি এবং বেসরকারি স্কুলে আসন ১০ লাখ ৭২ হাজার ২৫১টি।গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলের ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিল ২ লাখ ৬০ হাজার ২৪৪ জন। তারা পছন্দক্রম দিয়েছিল ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি। অন্যদ...

এবার মাধ্যমিক শিক্ষকদের ‘পূর্ণ কর্মবিরতি’ ঘোষণা, পরীক্ষাও বর্জন

Image
  দাবি আদায় না হওয়ায় সোমবার (১ ডিসেম্বর) থেকে ‘পূর্ণদিবস কর্মবিরতি’ পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।অ্যান্ট্রি পদ ৯ম গ্রেডসহ চার দফা দাবিতে শিক্ষা ভবনে দুই দিন অবস্থান কর্মসূচি পালন ও আলটিমেটাম শেষ হওয়ার পরও দাবি আদায় না হওয়ায় শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা দিলেন।এই কর্মবিরতিতে চলমান বার্ষিক ও এসএসসি নির্বাচনি পরীক্ষা বর্জন এবং খাতা মূল্যায়ন থেকে বিরত থাকার ঘোষণাও দেন শিক্ষকরা। এতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমে স্থবিরতা নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে।সমিতির একজন শিক্ষক নেতা বলেছেন , সরকার যদি তাদের দাবি পূরণ করে তাহলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবেন। কিন্তু দাবি পূরণ না হলে আগামী বুধবার নতুন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা।রোববার (৩০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায়ের লক্ষ্যে এর আগে গত বৃহস্পতিবারও তারা অবস্থান কর্মসূচি পালন করেন এবং ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটা...

সবার জন্য নিরাপদ নয় শশা, জানুন কারা এড়িয়ে চলবেন

Image
  শশা সাধারণত নিরাপদ হলেও বিশেষ কিছু স্বাস্থ্যগত কারণে কয়েকটি মানুষকে সতর্ক বা এটি এড়িয়ে চলা প্রয়োজন। শশা এবং নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা কীভাবে সম্পর্কিত তা বোঝা হলে নিরাপদ ও সচেতন খাদ্যাভ্যাস নিশ্চিত করা যায়।শশা সাধারণত একটি নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত। হালকা, সতেজকর এবং পানি সমৃদ্ধ এই সব্জি আপনাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। প্রকৃতপক্ষে শশা ফল হিসেবে পরিচিত, তরমুজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত, এবং ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সরবরাহ করে। সালাদ, স্মুদি বা নাশতায় এটি প্রিয় উপাদান। তবে সাদামাটা ও স্বাস্থ্যকর ছাপ থাকা সত্ত্বেও শশা সকলের জন্য উপযুক্ত নয়। কিছু মানুষের জন্য এই দৈনন্দিন খাবার হজমজনিত অস্বস্তি, এলার্জি বা পূর্ববর্তী স্বাস্থ্য সমস্যা বাড়ানোর মতো অনাকাঙ্ক্ষিত পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।১. ডায়াবেটিস রোগীরাশশা কম ক্যালোরি এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ হওয়ায় সাধারণত ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। তবে শশার বীজ বিশেষ করে যারা ইনসুলিন বা গ্লুকোজ-নিয়ন্ত্রণকারী ওষুধ গ্রহণ করেন তাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। বেশি পরিম...

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

Image
  পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাশ ইস্যু করবে।রোববার (২৯ নভেম্বর) বিকালে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন, সরকার সেটা জানে না। দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ আটকাতে পারে— সেটি অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।তৌহিদ হোসেন বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে আছেন— সেটা জানলেও অফিসিয়াল কোনো তথ্য জানায়নি দিল্লি। তাকে ফেরত দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।শেখ হাসিনা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক আটকে থাকবে না। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ 🎁 Your Special Offer is Loading... Please wait a moment. You'll be redirected automatically afte...

ঘূর্ণিঝড় ডিটওয়াহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের জরুরি ঘোষণা

Image
  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিমমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করছে। এর প্রভাবে বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত অব্যাহতভাবে দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর এখন অত্যন্ত উত্তালশনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস ও বিশেষ বিজ্ঞপ্তি (নং-৯) প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ‘ডিটওয়াহ’ আজ সন্ধ্যা ৬টায় একই এলাকায় ছিল এবং এটি আরও উত্তর/উত্তর-পশ্চিমমুখে অগ্রসর হতে পারে। এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছেবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুপুর ১২টার হিসাব অনুযায়ী ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৮৬৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,৮১৫ কিলোমিটার, মোংলা থেকে ১,৭৩০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। কেন্দ্রের ৫৪ কিলো...

এইমাত্র খালেদা জিয়াকে নিয়ে পাওয়া গেল চরম দুঃসংবাদ

Image
  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁর সুস্থতা কামনায় গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গতকাল সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দলটির নেতাকর্মীরা। সাধারণ মানুষও সেখানে ছুটে যান। রাত ১১টার পর থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় জমাতে থাকেন তাঁরা। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে গভীর রাত পর্যন্ত থেকে দলীয় প্রধানের স্বাস্থ্যের খবর নিয়েছেন। রাত ১২টার পর হাসপাতালে ফটকে অপেক্ষমাণ সাংবা...

এখন হোয়াটসঅ্যাপ দিয়েই টাকা পাঠান, জেনে নিন পদ্ধতিগুলো

Image
  হোয়াটসঅ্যাপ কেবল মেসেজিং প্ল্যাটফর্মই নয়, এর সাহায্যে টাকা-পয়সার লেনদেনও করা যায়। বর্তমানে মোবাইল পে বা গুগল-পে এর ব্যবহার বেড়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যে টাকা পাঠানো যায়, সেই পদ্ধতি অনেকেরই অজানা। কাউকে টাকা পাঠাতে হলে অথবা কেনাকাটা করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেই পারেন। ইউপিআই ব্যবহার করে হোয়াটসঅ্যাপ থেকে টাকা পাঠানো যায়। আবার কিউআর কোড স্ক্যান করেও টাকা পাঠানো যায়।১৬০টি প্রথম শ্রেণির ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে চলছে হোয়াটসঅ্যাপের এই পরিষেবার। ইউপিআই লেনদেনে যারা অভ্যস্ত, তাদের সুবিধা হবে। না হলে কিউআর কোড স্ক্যান করেও টাকা পাঠাতে পারবেন। বর্তমানে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পাঠানো সম্ভব। সেই অপশনও দিয়েছে হোয়াটসঅ্যাপ। কীভাবে টাকা পাঠাবেযে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে যে মোবাইল নম্বরটি দিয়েছেন, সেটিই হোয়াটসঅ্যাপ নম্বর হতে হবে।এবারে হোয়াটসঅ্যাপের ডান দিকের ওপরে তিনটি ডট চিহ্নতে ক্লিক করুন। ‘পেমেন্টস’ বলে অপশন আসবে। সেখানে ক্লিক করে ইউপিআই কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারেন অথবা ‘সেন্ড পেমেন্ট’ অপশনে যেতে পারেন। ৩. হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেও নির্দিষ্ট কাউকে টাকা...

আত্মীয়ের জানাজা থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-মেয়ের

Image
  পাবনায় আত্মীয়ের জানাজা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বাবা ও মেয়ের। পাবনা-নগরবাড়ি মহাসড়কের ২৪ মাইল দুর্গাপুর নামক স্থানে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- বেড়া উপজেলার নান্দিয়ারা গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে জবদুল (৫০) ও জবদুলের মেয়ে জুবাইয়া খাতুন (৩)। এ ঘটনায় নিহত জবদুলের ছেলে মামুন (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৭) গুরুতর আহত হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বেড়া উপজেলার নান্দিয়ারা গ্রামের জবদুল সাঁথিয়ার সৈয়দপুর গ্রামে তার চাচাতো বড় শ্যালক আলহাজ আলীর স্ত্রীর জানাজায় শরিক হন। জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে রওনা হন।পথিমধ্যে পাবনা-নগরবাড়ি মহাসড়কের ২৪ মাইল দুর্গাপুর নামক স্থানে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। এ ঘটনায় মামুন ও সিয়াম আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুইজনকে উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল ...