ঘূর্ণিঝড় ডিটওয়াহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের জরুরি ঘোষণা
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিমমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করছে। এর প্রভাবে বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত অব্যাহতভাবে দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর এখন অত্যন্ত উত্তালশনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস ও বিশেষ বিজ্ঞপ্তি (নং-৯) প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ‘ডিটওয়াহ’ আজ সন্ধ্যা ৬টায় একই এলাকায় ছিল এবং এটি আরও উত্তর/উত্তর-পশ্চিমমুখে অগ্রসর হতে পারে। এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছেবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুপুর ১২টার হিসাব অনুযায়ী ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৮৬৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,৮১৫ কিলোমিটার, মোংলা থেকে ১,৭৩০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। কেন্দ্রের ৫৪ কিলোমিটার ব্যাসার্ধে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা হাওয়ায় বৃদ্ধি পেয়ে ৮৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বজায় রাখতে বলা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment