জরুরি অবস্থায় সঠিক চিকিৎসা যেভাবে করবেন

 



প্রতিনিয়ত আমাদের জরুরি পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু জরুরি অবস্থায় ভুল ধারণা বা ভুল পদক্ষেপের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সঠিক প্রাথমিক চিকিৎসা জেনে রাখা অত্যন্ত জরুরি।

পুড়ে গেলে যা করবেন, যা করবেন না:


পোড়া স্থানে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে ডিম, টুথপেস্ট, চুন বা মাখন লাগানো সম্পূর্ণ ক্ষতিকর। এগুলো পোড়ার ক্ষতকে আরও বাড়িয়ে দিতে এবং সংক্রমণ ঘটাতে পারে।

করণীlপোড়া স্থানে অবিলম্বে স্বাভাবিক তাপমাত্রার ঠান্ডা পানির ধারা (ঠান্ডা নয়, সাধারণ তাপমাত্রার) রাখুন ১০ থেকে ২০ মিনিট। এতে ব্যথা কমবে এবং গভীর ক্ষত হওয়া প্রতিরোধ করবে।

lপোড়া স্থান থেকে দ্রুত কাপড়, গয়না বা আঁটসাঁট জিনিস খুলে ফেলুন (যাতে চামড়ার সঙ্গে লেগে না থাকে)।

lপোড়ার ক্ষতটি জীবাণুমুক্ত গজ বা পরিষ্কার কাপড় দিয়ে আলতোভাবে ঢেকে দিন।

lদ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যান।

হাড় ভেঙে গেলে প্রাথমিক চিকিপড়ে গিয়ে বা আঘাত লেগে হাড় ভাঙলে টানাটানি করা বা জোর করে জোড়া লাগানোর চেষ্টা করা খুবই ক্ষতিকর। এতে হাড়ের প্রান্তের স্নায়ু বা রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারে।

করণীয়:

lআক্রান্ত ব্যক্তিকে শান্ত ও স্থির রাখুন।

lভাঙা স্থানটি যাতে নড়াচড়া করতে না পারে, তার জন্য স্প্লিন্ট (কাঠ, রড বা শক্ত কিছু) ব্যবহার করে দু’পাশে হালকাভাবে বেঁধে দিন।

lরক্তপাত হলে পরিষ্কার কাপড় বা গজ দিয়ে আলতো করে চাপ দিন।lদ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যান।

রক্তপাত হলে সঠিক পদক্ষেরক্তপাত হলে ক্ষতস্থান ধুয়ে ফেললে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, যা রক্তক্ষরণকে দীর্ঘায়িত করে।

করণীয়:

lক্ষতস্থানে পরিষ্কার কাপড়, গজ বা ব্যান্ডেজ দিয়ে শক্ত করে চাপ দিন।

l১০ মিনিটের মধ্যে রক্তপাত বন্ধ না হলে বা বেশি কেটে গেলে চাপ দেওয়া অবস্থাতেই রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

lরক্তপাত বন্ধ হলে কাপড়টি সরাবেন না।

নাক দিয়ে রক্ত পড়লে করনাক দিয়ে রক্তপাত হলে মাথা পেছনের দিকে কাত করা বা নাক ঝেড়ে ফেলা উচিত নয়। এতে রক্ত গিলে ফেলা হতে পারে, যা বমি বমি ভাব বা বমি ঘটাতে পারে।

করণীয়:

lআক্রান্ত ব্যক্তিকে সোজা করে বসিয়ে সামনের দিকে সামান্য ঝুঁকিয়ে দিন।

lবুড়ো আঙুল ও তর্জনি দিয়ে নাকের নরম অংশ (নাসারন্ধ্র) টানা ৫-১০ মিনিট শক্ত করে চেপে বন্ধ রাখুন। এ সময় মুখ দিয়ে শ্বাস নিতে হবে।

lনাকের ওপরে বা ঘাড়ের পেছনে বরফের প্যাক ব্যবহার করা যেতে পারে।

l১০ মিনিট চেপে রাখার পরও রক্তপাত বন্ধ না হলে দ্রুত হাসপাতালে নিতে হবেণীয়:প:ৎসা:য়:

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

নখ কাটার মেশিনে এই ফুটোটা কেন থাকে—জানলে অবাক হবেন!

বড় ভূ'মিক'ম্পের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

কানে চুল গজানো কিসের ইঙ্গিত?