মগজ বা মাছের মাথা খেলে কি সত্যিই মাথা খোলে?
মগজ বা মাছের মাথা খেলে কি সত্যিই বুদ্ধি বাড়ে?—এ প্রশ্ন বহু পুরনো। অনেকেই মনে করেন, এসব খাবার খেলে মাথা ভালো থাকে বা বুদ্ধি বাড়ে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিষয়টি পুরোপুরি সত্য নয়।প্রাণীর মগজে কী আছে
প্রাণীর মগজে থাকে প্রচুর ট্রাইগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিড, যা ত্বক ও চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। বাড়ন্ত শিশুর শরীরের গঠনে পরোক্ষভাবে কিছুটা সহায়তা করলেও, মস্তিষ্কের বিকাশে প্রাণীর মগজের কোনো সরাসরি ভূমিকা নেই।
মাছের মাথায় কী আছে
মাছের মাথায় থাকে ওমেগা–থ্রি ফ্যাটি অ্যাসিড, যা হৃদ্যন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাড়ন্ত শিশুর মস্তিষ্কের গঠনে মাছের মাথা কিছুটা সহায়ক হলেও, বুদ্ধি বাড়ানোর প্রমাণ পাওয়া যাশিশু-কিশোরদের জন্য পরামর্শ
শৈশব ও কৈশোরে সীমিত পরিমাণে প্রাণীর মগজ বা মাছের মাথা খাওয়া ক্ষতিকর নয়, তবে সক্রিয় জীবনযাপন নিশ্চিত করতে হবে। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা না থাকলে এসব খাবার থেকে পাওয়া অতিরিক্ত ক্যালরি শরীরে জমে ওজন ও দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়াতে পারেসবার জন্য নয়
মগজ উচ্চ ক্যালরিযুক্ত এবং এতে থাকা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ও রক্তচাপ বাড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ৩০ বছরের বেশি বয়সীদের জন্য মগজ বা বড় আকারের মাছের মাথা এড়িয়ে চলাই ভালো।
তবে অল্প পরিমাণে মুরগির মগজ খেলে ক্ষতি নেই, কারণ এতে চর্বির পরিমাণ কম। অন্যদিকে চিংড়ির মাথায় ক্ষতিকর চর্বি বেশি থাকায় এটি না খাওয়াই শ্রেয়।
যাদের জন্য বিপজ্জনক
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্রোগ, কিডনি রোগ বা উচ্চ কোলেস্টেরলে ভোগা ব্যক্তিদের প্রাণীর মগজ ও বড় মাছের মাথা খাওয়া থেকে বিরত থাকা উচিত। স্ট্রোকের ইতিহাস থাকলেও এই খাবারগুলো এড়িয়ে চলা প্রয়োজন।
বিশেষজ্ঞের পরামর্শ, মগজ বা মাছের মাথা ভালোভাবে সেদ্ধ করে এবং যতটা সম্ভব কম তেল ব্যবহার করে রান্না করা উচিত। এতে স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
মগজ বা মাছের মাথা খেলে ‘মাথা খোলে’—এই ধারণা মূলত কুসংস্কার। সীমিত পরিমাণে এসব খাবার পুষ্টিকর হলেও, অতিরিক্ত গ্রহণ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।।য়নি।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment