দেশে থাকো, দেশের জন্য কাজ কর
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটজনক। শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন এবং রাজনীতি–দল–মতাদর্শের ঊর্ধ্বে উঠে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।ডা. জারা জানান, প্রায় এক সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে তাঁর সঙ্গে খালেদা জিয়ার সামান্য সময়ের সাক্ষাৎ হয়েছিল। ওই সংক্ষিপ্ত আলাপচারিতায় খালেদা জিয়া তাঁকে দেশেই থেকে দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা দেন। ডা. জারার ভাষায়, “অসংখ্য মানুষই এমন কথা বলেন, কিন্তু বেগম খালেদা জিয়ার মুখে এই কথার গভীরতা, ইতিহাস আর সত্যতা ছিল সম্পূর্ণ আলাদা।”
তিনি আরও বলেন, জীবনের সবচেয়ে কঠিন সময়েও খালেদা জিয়া দেশ ও জনগণের পাশ থেকে সরে দাঁড়াননি। বেদনা, অপমান ও দীর্ঘ প্রতিকূলতার পরও তিনি তাঁর বিশ্বাস ও অবস্থান থেকে আপোষ করেননি। বছরের পর বছর ধরে প্রদর্শিত তাঁর ধৈর্য ও সহনশীলতার দৃষ্টান্ত সবার জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন ডা. জাশেষে তিনি মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার জন্য রহমত, আরোগ্য ও শান্তি কামনা করেন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment