এবার তাণ্ডব চালাতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’!
সারা দেশে যখন ভূমিকম্প নিয়ে আতঙ্ক বিরাজ করছে, ঠিক তখনই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে হঠাৎ করে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বুধবার (২৬ নভেম্বর) অথবা বৃহস্পতিবারের (২৭ নভেম্বর) মধ্যেই এই গভীর নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এর নাম হবে 'সেনিয়ার', যার অর্থ 'সিংহ'। সংযুক্ত আরব আমিরাত এই নামটির প্রস্তাব করেছিল এবং এটি নভেম্বরের শেষ সপ্তাহের দিকে আঘাত হানতে পারে।বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার (২২ নভেম্বর) যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা আরও ঘনীভূত হয়ে বর্তমানে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন আন্দামান সাগরের উপরে সুস্পষ্ট নিম্নচাপের আকার নিয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে।ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছিলো, গতকাল সোমবার (২৪ নভেম্বর) এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপর গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। আপাতত আন্দামান অঞ্চলে প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।এদিকে, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের সম্পাদক সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড় ও তরাই-ডুয়ার্সের জেলাগুলোতে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গেও একই পরিস্থিতি বজায় থাকবে; দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বিশেষ কোনো পার্থক্য থাকবে না। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা দার্জিলিং ও ডুয়ার্সে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অন্যদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তার সংলগ্ন অঞ্চলে একটি নতুন নিম্নচাপ ক্ষেত্র তৈরির সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই সম্ভাবনার কথা উঠে এসেছে। পূর্বাভাস অনুযায়ী, এই সম্ভাব্য লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম অভিমুখে চালিত হয়ে আরও ঘনীভূত হওয়ার দিকে এগোতে পারে। একই সময়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় এবং শ্রীলঙ্কার উপকূল সংলগ্ন অঞ্চলেও আরেকটি লঘুচাপের জন্ম হতে পারেআবহাওয়া
এবার তাণ্ডব চালাতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’!
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫:০৯, ২৫ নভেম্বর ২০২৫
FacebookTwitterEmailWhatsAppLinkedInMessenger
এবার তাণ্ডব চালাতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’!
Now Playing
x
video of: গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যাPlay Video
গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা
Watch on
Video channel logo
গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা
ছবি: সংগৃহীত
সারা দেশে যখন ভূমিকম্প নিয়ে আতঙ্ক বিরাজ করছে, ঠিক তখনই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে হঠাৎ করে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বুধবার (২৬ নভেম্বর) অথবা বৃহস্পতিবারের (২৭ নভেম্বর) মধ্যেই এই গভীর নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এর নাম হবে 'সেনিয়ার', যার অর্থ 'সিংহ'। সংযুক্ত আরব আমিরাত এই নামটির প্রস্তাব করেছিল এবং এটি নভেম্বরের শেষ সপ্তাহের দিকে আঘাত হানতে পারে।
বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার (২২ নভেম্বর) যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা আরও ঘনীভূত হয়ে বর্তমানে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন আন্দামান সাগরের উপরে সুস্পষ্ট নিম্নচাপের আকার নিয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে।
ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছিলো, গতকাল সোমবার (২৪ নভেম্বর) এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপর গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। আপাতত আন্দামান অঞ্চলে প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের সম্পাদক সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড় ও তরাই-ডুয়ার্সের জেলাগুলোতে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গেও একই পরিস্থিতি বজায় থাকবে; দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বিশেষ কোনো পার্থক্য থাকবে না। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা দার্জিলিং ও ডুয়ার্সে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তার সংলগ্ন অঞ্চলে একটি নতুন নিম্নচাপ ক্ষেত্র তৈরির সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই সম্ভাবনার কথা উঠে এসেছে। পূর্বাভাস অনুযায়ী, এই সম্ভাব্য লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম অভিমুখে চালিত হয়ে আরও ঘনীভূত হওয়ার দিকে এগোতে পারে। একই সময়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় এবং শ্রীলঙ্কার উপকূল সংলগ্ন অঞ্চলেও আরেকটি লঘুচাপের জন্ম হতে পারে।
পাঁচ দিনের আবহাওয়ার চিত্রে বলা হয়েছে, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের দৈনন্দিন পূর্বাভাসে দেখা যাচ্ছে যে, সারা দেশে আংশিক মেঘলা পরিস্থিতি এবং শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। দিনের বেলায় এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে, অথবা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল ৯টার পরবর্তী চব্বিশ ঘণ্টার জন্য জানানো হয়েছে যে, দেশে আবহাওয়ার শুষ্ক ধারা বজায় থাকবে এবং তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন নাও আসতে পারে। আবহাওয়া দপ্তর সর্বশেষ তথ্যে নিশ্চিত করেছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের সামগ্রিক আবহাওয়ার ধরনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটার আশঙ্কা নেই।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment