বন্ধুকে কুপিয়ে হত্যা; রক্তমাখা চাইনিজ কুড়াল নিয়ে থানায় যুবক


 

ময়মনসিংহের ত্রিশালে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের পর রক্তমাখা চাইনিজ কুড়াল হাতে থানায় হাজির হয়ে নিজেই বন্ধুকে হত্যার কথা স্বীকার করেছেন ওহিদুল ইসলাম অনিক নামের এক যুবক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ত্রিশাল থানায় প্রবেশ করে তিনি ডিউটি অফিসারের রুমে গিয়ে জানান, “স্যার, আমাকে গ্রেপ্তার করেন; আমি একজনকে খুন করে আসছি।”হঠাৎ এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান থানায় উপস্থিত পুলিশ সদস্যরা। তারা দ্রুত তাকে নিরস্ত্র করে আটক করেন। ওহিদুলের ভাষ্য অনুযায়ী, তিনি নজরুল একাডেমি মাঠের পাশে বন্ধু মুন্তাসির ফাহাদকে কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করেছেন।স্থানীয়রা জানান, অনিক ও ফাহাদ বাল্যবন্ধু; ষষ্ঠ শ্রেণি থেকে একসঙ্গে বড় হয়েছেন। যে স্কুল মাঠে খেলতে খেলতেই তাদের বেড়ে ওঠা—সেই মাঠের পাশেই ঘটে নির্মম এই হত্যাকাণ্ড। পুলিশ বলছে, ঘটনাস্থলে ফাহাদের গলায় একাধিক গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।ফাহাদের বাবা জানান, আগামী ৭ ডিসেম্বর মালয়েশিয়া ফেরার কথা ছিল ছেলের। বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় প্রায় চার মাস ধরে তিনি দেশে ছিলেন। ফাহাদ মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।এদিকে থানায় এসে অনিক নিজেই সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, “আমি তাকে এই কুড়াল দিয়ে কুপিয়ে মেরে রেখে এসেছি। আমাকে গ্রেপ্তার করেন। আমি ফাঁসি চাইপুলিশ জানিয়েছে, হত্যার ঘটনায় দু’জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে জানা গেছে, তাদের মধ্যে আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল এবং অতীতে মারামারির ঘটনাও ঘটেছে। জিজ্ঞাসাবাদে অনিক স্বীকার করেছেন, তিনি বেশ কিছুদিন ধরে ফাহাদকে হত্যার পরিকল্পনা করছিলেন।ওহিদুল ইসলাম অনিক টাঙ্গাইলের করটিয়া সরকারি শাহিদ শামসুদ্দিন কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

নখ কাটার মেশিনে এই ফুটোটা কেন থাকে—জানলে অবাক হবেন!

বড় ভূ'মিক'ম্পের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

কানে চুল গজানো কিসের ইঙ্গিত?