যে কারণে এ বছর খোলা মাঠে মাহফিল করবেন না আজহারী

 


চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠেয় সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।শনিবার (৮ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।আজহারী লিখেছেন, ‘উন্মুক্ত মাঠে অনুষ্ঠেয় আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।’পোস্টের কমেন্টে জনপ্রিয় ইসলামী এই আলোচক লেখেন, গত বছর আটটি বিভাগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছিল। লাখো মানুষের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বে এসব আয়োজন সফল হয়।তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক উত্তাপ তৈরি হয়েছে, আর অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময় রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও প্রচারণা কর্মসূচি বাড়ছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।’আজহারী বলেন, নির্বাচনের ঠিক আগমুহূর্তে আমাকে ঘিরে এ ধরনের বড় তাফসির আয়োজন যুক্তিযুক্ত হবে না। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি এ বছরের বিভাগীয় তাফসির মাহফিলগুলো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।



তিনি আরও জানান, নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিস্থিতিতে পুনরায় তাফসিরুল কোরআনের ঐতিহাসিক মাহফিলগুলো শুরু করা হবে, ইনশা আল্লাহ।


এছাড়া আজহারী তার সদ্য প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন নিয়ে ব্যস্ত থাকার কথাও জানান। শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে অবদান রাখতে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তিনি এখন ফাউন্ডেশনের কাজেই পুরোপুরি আত্মনিয়োগ করছেন বলে উল্লেখ করেন তিনি।


শেষে তিনি দেশবাসীর প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে লেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য সকলের আন্তরিক দোয়া কামনা করছি।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

নখ কাটার মেশিনে এই ফুটোটা কেন থাকে—জানলে অবাক হবেন!

বড় ভূ'মিক'ম্পের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

কানে চুল গজানো কিসের ইঙ্গিত?