গ্যাসের সমস্যা? শীতকালীন কোন সবজি এড়িয়ে চলবেন

 


শাক-সবজি খেয়েও অনেক সময় গ্যাস বা পেট ফাঁপার সমস্যায় ভুগতে হয়। বিশেষত শীতকালে কিছু সবজি খেলে এই সমস্যা আরও বাড়ে। তেল-মসলাদার খাবার না খেয়েও পেট গ্যাসে ফুলে যেতে পারে। এই ধরনের সমস্যা দেখা দেয় মূলত ক্রুসিফেরাস বা কপিজাতীয় সবজি খেলে।বাঁধাকপি, ফুলকপি, মুলা, সরিষা শাক, ব্রকলি, ব্রাসেলস স্প্রাউটস—এই ধরনের সবজি হলো ক্রুসিফেরাস। এ ধরনের সবজি খেলে গ্যাস ও পেটফাঁপা সমস্যা বাড়ে।


কেন হয় গ্যাসের সমস্যা?

ক্রুসিফেরাস সবজি ফাইবারে ভরপুর। যাদের ইরিটেবল বাওল সিনড্রোম (আইবিএস) বা গ্যাস-অম্বলের সমস্যা আছে, তাদের জন্য এই ফাইবার হজমে সমস্যা সৃষ্টি করে। অনেক সময় এই সবজি হজম হয় না বা হজম হতে বেশি সময় নেকপিজাতীয় সবজিতে রাফিনোজ নামের একটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, যা অন্ত্রে সহজে হজম হয় না। এটি কোলনে পৌঁছে গ্যাস, পেটফাঁপা এবং বদহজমের মতো সমস্যা ডেকে আনে।কিভাবে রান্না করলে সহজপাচ্য হবে?

বাঁধাকপি, লেটুস, ব্রকলি বা ফুলকপি অনেকেই কাঁচা খেয়ে থাকেন বা অল্প ভাপে রান্না করেন। কিন্তু কাঁচা বা অর্ধসিদ্ধ ক্রুসিফেরাস সবজি খাওয়া অনেকের জন্য পেটের সমস্যা সৃষ্টি করতে পারে।


তাই বদহজম এড়াতে সবজি ভালোভাবে সিদ্ধ করে খাওয়া উচিত। আইবিএস বা গ্যাস-পেটফাঁপার সমস্যা থাকলে কম পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ক্রুসিফেরাস সবজি রান্নায় হিং, আদা, জিরা ইত্যাদি ব্যবহার করলে গ্যাসের সমস্যা কমানো সম্ভব।য়।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

নখ কাটার মেশিনে এই ফুটোটা কেন থাকে—জানলে অবাক হবেন!

বড় ভূ'মিক'ম্পের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

কানে চুল গজানো কিসের ইঙ্গিত?