শীত আসছে, ফুসফুস সুস্থ রাখতে জানুন কোন খাবার খাবেন



 

 প্রকৃতিতে হেমন্তের বাতাস বইতে শুরু করেছে। এর হাত ধরেই আসছে শুষ্কতার দিন। দরজার ওপারে দাঁড়িয়ে অপেক্ষা করছে শীতকাল। আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে বাড়ছে দূষণের মাত্রাও। বিশেষ করে কমে যাচ্ছে বাতাসের মান, যা আমাদের শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।এ সময় ফুসফুসের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট খাবার ও খাদ্যাভ্যাস ফুসফুসের পরিশ্রম কমিয়ে সহজে শ্বাস নিতে সাহায করে। চলুন জেনে নেওয়া যাক, ফুসফুস ভালো রাখতে কী খাবেন—১. হাইড্রেশন বজায় রাখুন

সুস্থ ফুসফুস বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। এতে শ্বাসনালীর ভেতরের শ্লেষ্মা পাতলা থাকে, যা দূষিত কণা ও বিষাক্ত পদার্থ সহজে বের করে দিতে সাহায্য করে। ভেষজ চা, মধু মিশিয়ে গরম পানি এবং গ্রিন টি এক্ষেত্রে কার্যকর।


আমেরিকান জার্নাল অফ রেসপিরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, গ্রিন টি ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে সহায়তা ক২. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার

ভিটামিন সি ও ই-এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল ও শাকসবজি দূষণের কারণে সৃষ্ট অক্সিডেটিভ স্ট্রেস থেকে ফুসফুসকে রক্ষা করে। কমলা, বেরি, পালং শাক ও বাদাম অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস।


ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ ফুসফুসের কার্যকারিতা বাড়াতে সাহায্য ক৩. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যসম্পন্ন একটি স্বাস্থ্যকর চর্বি, যা ফুসফুসের প্রদাহ কমিয়ে রোগের ঝুঁকি হ্রাস করে। বিশেষজ্ঞরা স্যামন, ম্যাকেরেল মাছ, তিসি বীজ ও আখরোট খাওয়ার পরামর্শ দে. প্রতিরক্ষার জন্য মসলা

হলুদ, আদা, রসুন ও মৌরির মতো মসলায় রয়েছে শক্তিশালী প্রদাহ-বিরোধী উপাদান। এসব মসলা শ্বাসনালীতে জমে থাকা দূষিত পদার্থের ফলে সৃষ্ট প্রদাহ কমাতে সাহায্য করে। আদা শ্লেষ্মা ভাঙতে সহায়তা করে, ফলে শ্বাস নিতে হয় আরও সহজছাড়া এসব মসলা ফুসফুসে রক্ত সঞ্চালন বাড়ায় এবং প্রদাহ নিয়ন্ত্রণে রাখে।


৫. ফাইবার সমৃদ্ধ খাবার

ফাইবারসমৃদ্ধ খাবার শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে, যা ফুসফুসের জন্যও উপকারী। শাকসবজি, ফল, ডাল ও সম্পূর্ণ শস্যজাত খাবারে প্রচুর ফাইবার থাআমেরিকান থোরাসিক সোসাইটির এক গবেষণায় দেখা গেছে, উচ্চ ফাইবারযুক্ত খাবার প্রাপ্তবয়স্কদের ফুসফুসের কার্যকারিতা উন্নত করে।


শীত মৌসুম শুরুর আগেই এখনই ফুসফুসের যত্ন নেওয়া শুরু করা জরুরি। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে দূষণের ক্ষতিকর প্রভাব থেকে ফুসফুসকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব।কে।।নরে।রে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

নখ কাটার মেশিনে এই ফুটোটা কেন থাকে—জানলে অবাক হবেন!

বড় ভূ'মিক'ম্পের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

কানে চুল গজানো কিসের ইঙ্গিত?