সিম কার্ডের এক কোনা কাটা থাকে কেন



 

মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু একটি ছোট প্লাস্টিকের টুকরো—সিম কার্ড—ছাড়া এই ফোন কার্যত অকেজো। ব্যবহারকারীর ব্যক্তিগত নেটওয়ার্ক–তথ্য ধারণ করা এই সিম কার্ডটি নিয়ে বরাবরই একটি প্রশ্ন থাকে—কার্ডটির এক কোণা কেন কাটা থাকে? বারবার ফোন বা সিম বদলালেও এই বিশেষ নকশা কখনোই বদলায় না। তাই বিষয়টি অনেকের মধ্যেই কৌতূহল তৈরি করে।সিম কার্ডের পূর্ণরূপ ‘সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল’। এর মধ্যে থাকে নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় সব তথ্য। সিম কার্ডটি যদি ভুলভাবে মোবাইলে ঢোকানো হয়, ফোন সেটি চিনতে পারবে না এবং নেটওয়ার্কও পাওয়া যাবে না। ব্যবহারকারীর যেন এমন ভুল না হয়, তাই সিম কার্ডের এক কোণা ইচ্ছে করেই কেটে দেওয়া হয়। এতে সহজেই বোঝা যায় কোন দিকটি সিম ট্রেতে বসাতে হবে। একইভাবে মোবাইলের সিম ট্রেও এমনভাবে বানানো হয় যাতে সিমটি কেবল সঠিক দিকেই ফিট হয়।সিম ভুলভাবে ঢোকানো হলে ফোনের হার্ডওয়্যার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। চিপ বা সিম ট্রেরও ক্ষতি হতে পারে। কোনা কাটা থাকার কারণে সিমের সঠিক অবস্থান নির্ধারণ করা ফোনের পক্ষে সহজ হয়, ফলে ডিভাইসের নিরাপত্তা বজায় থাকে।সিম কার্ডের নকশা আন্তর্জাতিক মান সংস্থা ISO দ্বারা নির্ধারিত। তাই সব কোম্পানির সিম একই ধরনের নকশায় তৈরি হয়, যাতে যেকোনো ফোনে সহজেই ব্যবহার করা যায়। এই স্ট্যান্ডার্ডের অংশ হিসেবেই ‘কাটা কোণা’র ডিজাইন নির্দিষ্ট করা।মূলত ব্যবহারকারী যেন বিন্দুমাত্র ঝামেলা ছাড়াই সিম বসাতে পারেন—এটাই এই নকশার প্রধান লক্ষ্য। চিহ্ন হিসেবে কাজ করা এই কাটাটি ব্যবহারকারীকে বিভ্রান্ত হওয়া থেকে রক্ষা করে, আর ডিভাইসকেও নিরাপদ রাখে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

নখ কাটার মেশিনে এই ফুটোটা কেন থাকে—জানলে অবাক হবেন!

বড় ভূ'মিক'ম্পের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

কানে চুল গজানো কিসের ইঙ্গিত?