কারাগারে কি ইমরান খানকে হত্যা করা হয়েছে?

 





সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারের ভিতরে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়েছে। এই গুজব তখন দ্রুত ছড়িয়ে পড়ে যখন ইমরান খানের তিন বোন—নরীন খান, আলীমা খান ও উজমা খান—কারাগারে তাদের ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য গেলে পুলিশের হাতে নৃশংসভাবে মারধরের শিকার হন।তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সদস্যদের দাবি, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তাদের ওপর কোনও উস্কানি ছাড়াই পুলিশ হামলা চালিয়েছে।


ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই জানিয়েছে, তার বোন নরীন খান ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, “আমরা ইমরান খানের স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। আমরা রাস্তা অবরোধ বা জনসাধারণের চলাচলে বাধা দিইনি। তবুও, কোনও সতর্কতা ছাড়াই রাস্তার আলো বন্ধ করে আমাদের ওপর নৃশংস হামলা করা হয়। ৭১ বছর বয়সে আমার চুল ধরে মাটিতে ফেলে দেওয়া হয় এবং রাস্তার ওপারে টেনে নেওয়া হয়এই ঘটনায় ইমরানের তিন বোন ও সমর্থকদের ওপর পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত করার দাবি জানিয়েছে পিটিআই।ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তার তিন বোনকে তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এই কারণেই তার সমর্থকরা সন্দেহ প্রকাশ করেছেন যে, ইমরান খানকে কারাগারে খুন করা হয়েছে।


সূত্র: দ্য ইকোনোমিক টাইমস।”

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

নখ কাটার মেশিনে এই ফুটোটা কেন থাকে—জানলে অবাক হবেন!

বড় ভূ'মিক'ম্পের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

কানে চুল গজানো কিসের ইঙ্গিত?