মন্ত্রণালয়ের নির্দেশনার পর যে সিদ্ধান্ত জানালেন প্রাথমিক শিক্ষকরা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দাবি আদায়ে শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) বর্জন করে লাগাতার কর্মসূচি পালন করছেন। অপরদিকে শিক্ষকদের শোকজ করে বিদ্যালয়ে ফেরাতে চেষ্টা করছে সরকার। কর্মবিরতি প্রত্যাহার করে পরীক্ষা না নিলে শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের এই ঘোষণার পর দাবি মেনে না নিলে আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।একই সঙ্গে জেলা শিক্ষা অফিসারদের শোকজে উদ্বেগ প্রকাশ করেন তারা।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে এক যৌথ ভার্চুয়াল মিটিং শেষে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার এ ঘোষণা দেওয়া হয়েছে।
রাতে তাদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও অদ্যাবধি দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এর ভার্চুয়াল মিটিংয়ের যৌথ সিদ্ধান্ত মোতাবেক বুধবার হতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা ‘তালাবদ্ধ’ কর্মসূচি চলছে।
সভায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ৪ জন আহ্বায়কসহ ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকদের অধিদপ্তরের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক শোকজে উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাহারের আহ্বান জানানোপ্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ৩ দফা দাবি হলো— এক. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি (১০.১১.২০২৫) অনুযায়ী আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি। দুই. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং তিন. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। হয়।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment